Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

উৎসব মরসুমের আগে ভগবানপুরে সন্ত্রাস:অভিযুক্ত শাসক।

পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়ার সুশীলা মোড়ে অবস্থিত বিজেপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো রাজ্যের শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি পার্টি অফিসে হামলা চালানোর সময় পাশে নির্মিয়মান দূর্গা প্রতিমাও ভাঙ্গচুর করা হয়েছে।রাজ্যের শাসক দল অবশ্য একে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে।

বিজেপির কাঁথি সাংগঠনিক কাঁথি জেলার অন্তর্গত ভগবানপুর – ৩ নং মন্ডলের দলীয় কার্যালয় মুগবেড়িয়ার সুশীলা মোড়ে অবস্থিত।


ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তিনি ঘটনার বিরুদ্ধে আইনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান। বিধায়ক অভিযোগ করেন তাঁর নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজেপির সমর্থকগনের উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনীর লাগস্তার আক্রমনের পরও পুলিশী নিষ্ক্রিয়।

বিধায়ক বলেন এবার শুধু তাঁদের কর্মীর মধ্যে হামলা বাদ যায়নি।নির্মিয় মান দুর্গা প্রতিমার উপরেও হামলা হয়েছে।


শাসক দলের স্থানীয় নেতাদের দাবি এটা বিজেপির চক্রান্ত। উৎসব মরসুমের আগে এলাকায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে এই প্রচার

Related News

Also Read