Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

কন্টাই কার্ড ব্যাঙ্কের ৮ম শাখার উদ্বোধন মুকুন্দপুরে

পূর্ব মেদিনীপুর জেলা দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারে কন্টাই রুরাল ডেভেলপমেন্ট এগ্রিকালচার ব্যাংক এর ৮ম শাখার শুভ উদ্বোধন হল শুক্রবার সমবায় সপ্তাহের প্রথম দিনে। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শাখার উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট সমবায়ী এবং কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন সভাপতি শৈলজা কুমার দাস ও ব্যাঙ্কের সভাপতি সতীশচন্দ্র সাহু।উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ভাইস সহ-সভাপতি অর্দ্ধেন্দু দাস মহাপাত্র, সেক্রেটারী নির্মলেন্দু দাস, সমবায় নেতৃত্ব দীনেশ প্রধান, সেন্ট্রাল কোপারেটিভের ডাইরেক্টর ও জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্যাংকের ডেলিগেট বিকাশ চন্দ্র বেজ, বিবেকানন্দ পয়ড়্যা সহ দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা এবং ব্যাঙ্কের ডিজিএম স্নেহাশীষ দাস মহাপাত্র।

নতুন শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তন্ময় কুইলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাঙ্কের সি ই ও অমিয়কান্তি হোতা। এই নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে কন্টাই কার্ড ব্যাঙ্ক উন্নত গ্রাহক পরিষেবা ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আরও এক ধাপ এগোল বলে মত ব্যাঙ্ক কর্তৃপক্ষের।

Related News

Also Read