Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

জিতাংশু গিরির সেঞ্চুরির ও হ্যাট্রিক এর উপর নির্ভর করে বালিঘাই জয়ী

ইয়ুথ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত পুর্ব মেদিনীপুর জেলা জুনিয়র (অনুর্ধ্ব ১৫) জোন ৪ এর লীগ পর্যায়ের খেলা আজ শেষ হলো কাঁথি সিএসএসএ মাঠে। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে বালিঘাই ক্রিকেট একাডেমি এবং বয়েজ স্টার ক্রিকেট একাডেমি। টসে৷ জিতে বয়েজ স্টার বালিঘাই দলকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ৪০ ওভারের খেলায় বালিঘাই ব্যাটার জিতাংশু গিরি ১২১(৬৮) সেঞ্চুরি সুবাদে ৩৩.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। বিশাল রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বয়েজ স্টার জিতাংশু গিরি হ্যাট্রিক (১.৫ ওভার ২ রান ৫ উইকেট) বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে মাত্র ১২.৫ ওভারে ৩০ রানে সকালে আউট হয়ে যায় ফলে বালিঘাই ক্রিকেট একাডেমি ২৩৫ রানে জয় লাভ করে। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন বালিঘাই ক্রিকেট একাডেমির জিতাংশু গিরি। ম্যাচ কমিশনার সৌরভ মাইতি জানিয়েছেন জোন ৪ গ্রুপ থেকে ৪ টি খেলায় জিতে করকুলি এবিসিডি চ্যাম্পিয়ন এবং ৩ টি খেলায় জিতে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প রানার্স হয়ে পরে রাউন্ডে খেলার ছাড়পত্র লাভ করে। আজকের খেলায় দুই আম্পায়ার তরুন বেরা ও চঞ্চল মাইতি , স্কোরার ঋতিক গুচ্ছাইত। ছোটদের উৎসাহিত করার জন্যে মাঠে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা।

Related News

Also Read