Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়রানি করতে ইডির তলব:বিমান।

তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি যে তলব করেছে তার প্রতিক্রিয়া দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে একটি অনুষ্ঠানে এসে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হয়রানি করার জন্যই ইডি ডেকেছে, বলেন আমি অনেকদিন ক্রিমিনাল কোর্টে ওকালতি প্র্যাকটিস করেছি ক্রিমিনাল ইনভেস্টিগেশন সম্বন্ধে আমার অনেক আইডিয়া আছে। যেহেতু সুনির্দিষ্ট সময় মেনশন করা আছে তাই এটি ইডি বা সিবিআই সেহেতু অনেকেই সাহস করে অর্ডার করতে পারে না।আমার তো মনে হয় এই তদন্তর শেষ করার টাইম হয়ে গেছে।

বলেন তদন্ত আর সারা জীবন চলতে পারে না খাতা খুলে একজনের নাম ঢোকাবে আবার তারপর আরেকজনের নাম ঢোকাবে এই রকম করে তদন্ত চলতে পারে না।

সাংবাদিকরা প্রশ্ন করেন আজকের ইন্ডিয়া জোটের একটি বৈঠক আছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারল না। সেই সম্বন্ধে অধ্যক্ষ বলেন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন। বিরোধী জোটকে ভয় পাচ্ছে আতঙ্কিত হয়ে পড়েছে কেন্দ্রের শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যোগদান করতে যাতে না পারে ।

আজ বারুইপুরে ইরিগেশন দপ্তরের একটি রক্তদান শিবিরে আসেন।
এই রক্তদান শিবিরটি পরিচালনা করে দক্ষিণ ২৪ পরগনা ইরিগেশন কন্ট্রাকটর ইউনিয়ন, ওয়েলফেয়ার কন্টাকটার্স অ্যাসোসিয়েশন এবং জয়নগর কন্টাকটার্স অ্যাসোসিয়েশন।

এই উদ্যোক্তাদের সদস্য বিকাশ ভৌমিকের সঙ্গে কথা বলে জানা যায় এই শিবির এ বছর প্রথম বছরে পদার্পণ করল। সহযোগিতা করে বারুইপুর মহকুমা ব্লাড ব্যাংক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ শুভাশিস চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা আইএনটিইউসির সভাপতি শক্তিপদ মন্ডল বারুইপুর পৌরসভার পৌর পিতার শক্তি রায়চৌধুরী বারুইপুর পৌরসভা পৌরপিতা গণ এবং বিশিষ্ট ব্যক্তিরা। রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করে।

Related News

Also Read