Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

বিনাব্যায়ে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির ।

বৃহস্পতিবার কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম পরিচালনায় ও সহযোগিতায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অভিজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা চক্ষু ও ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে বিভিন্ন গ্রাম থেকে রোগীরা চক্ষু পরীক্ষা করতে আসেন। প্রায় ৩৩৫ জন রোগীদেরকে চক্ষু পরীক্ষা করা হয়।

তার মধ্যে ১৪৬ জন ছানি রোগী পাওয়া যায় । অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর পক্ষে ছিলেন কমল কুমার জানা ও কাজলা জনকল্যাণ সমিতির কর্মীবন্ধুগন.
সবশেষে চক্ষু পরীক্ষা শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।

Related News

Also Read