কন্টাই সুপারষ্টার ক্লাব পরিচালিত কে এন সি এগ্রো টি-২০ সুপারষ্টার চ্যালেঞ্জ কাপ এর ডি গ্রুপের আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলা যে দুটি দল অংশগ্রহণ করে আর এস টি স্পোর্টস ও তাম্রলিপি ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে তাম্রলিপি ক্রিকেট আর এস টি দল কে ব্যাট করতে পাঠায় নির্ধারিত ১০ ওভারে খেলায় আর এস টি ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান করে প্রত্তুতরে তাম্রলিপ্ত ক্রিকেট ১০ ওভারে মাত্র ৪৮ রানে অল আউট হয়ে যায় ফলে আর এস টি ১২০ রানে জয়লাভ করে।
এই খেলায় আর এস টি খেলোয়াড় জুনায়েদ ম্যান অফ দি ম্যাচ হয়ে স্বর্গীয় দিলীপ মুখার্জি স্মৃতি পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তুলে দেন ক্লাব সদস্য মনোজ দাস ও সুরক্ষীত দাস। দ্বিতীয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই ইলেভেন ও সিঁথি কোরাস। কন্টাই ইলেভেন। টসে জিতে কন্টাই ইলেভেন ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে প্রত্তুতরে সিঁথি কোরাস ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান করে। ফলে কন্টাই ইলেভেন ২৩ রানে জয়লাভ করে।
এই খেলায় কন্টাই ইলেভেন এর শুভম মৈশাল বলে হ্যাট্রিক করে স্বর্গীয় গোপাল দাস স্মৃতি পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তুলে দেন অরিজিৎ জানা ও সুব্রত দাস। খেলায় দুই আম্পায়ার প্রসেনজিৎ দত্ত ও শিবরাম মন্ডল, রাজিব জানা। স্কোরার আকাশ জানা, সৌম্যদীপ মিশ্র, দেবব্রত জানা ও কৌশিক কামিলা। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামী কাল প্রথম খেলা আর এস টি স্পোর্টস বনাম কন্টাই ইলেভেন বিকালে তাম্রলিপি ক্রিকেট একাডেমি বনাম সিঁথি কোরাস দমদম।





