উই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মানব সেবার মাধ্যমে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হলো।
শিশুদের উপস্থিতিতে পতাকা উত্তোলন সাথে ৩ জন প্রতিবন্ধী ভাই বোনেদের হাতে ট্রাই সাইকেল,ব্যাটারি চালিত রিকশা ও হুইল চেয়ার বিতরণ ও জটিল রোগাক্রান্ত রোগীর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

ছোট্ট থ্যালাসেমিয়া আক্রান্ত তৃসানজিৎ এর বোনম্যারো চেঞ্জ এর জন্য ৭০০০ /- টাকা, দুটি কিডনি বিকল প্রভাত বাবুর চিকিৎসা জন্য ৩০০০/-টাকা ,কিডনি রোগের চিকিৎসার জন্য বিনয়ের জন্য ২৫০০/-টাকা,নতুন পেসমেকার বসানোর জন্য ইমরানের জন্য ২৫০০/- টাকা তুলে দেওয়া হয়।
পয়েরাজ খাঁ র জন্য ব্যাটারি চালিত রিকশা ,চম্পা বারিক এর জন্য ট্রাই সাইকেল,
সুপর্ণা মিশ্র র হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
উই কেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুভাষ নন্দ সমস্ত শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করেন
Post Views: 26





