Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

গ্যাসের ভর্তুকির নাম করে প্রতারণা ! খোয়ালেন ৯০ হাজারের বেশি টাকা।

গ্যাসের ভর্তুকির নাম করে আবারো প্রতারণার শিকার হলেন এক অসহায় মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের তেঠাইপাদা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা নন্দিতা জানা এর ফোনে রবিবার একটি ফোন আসে। বলা হয় আপনার গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে সেই জন্য যে যে তথ্যগুলো চাইছি আপনি দিয়ে দেন। নন্দিতা দেবী কিছু না বুঝে সবকিছু তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ৯০ হাজারেরও বেশি টাকা তার ব্যাংক একাউন্ট থেকে উধাও হয়ে যায়।

মোবাইলে মেসেজ আসতেই বুঝতে পারেন ভর্তুকির টাকা দেওয়ার নাম করে ৯০ হাজার টাকা তুলে নিয়েছে। তড়িঘড়ি জুনপুট উপকূলীয় থানায় অভিযোগ দায়ের করেন। আজ বৃহস্পতিবার তমলুকের সাইবার প্রতারণা বিভাগে অভিযোগ দায়ের করলেন। পুলিশ সূত্রে জানা গেছে বিষয়টি তদন্ত চলছে। তিনি ব্যাংক একাউন্ট লক করে দিয়েছেন বলে জানিয়েছেন। এই অবস্থায় তিনি কি করবেন খুঁজে পাচ্ছেন না।

Related News

Also Read