Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

আড়গোয়াল পঞ্চায়েতে ভি আর পি দের নিয়ে পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে বিশেষ সভা ।

আড়গোয়াল পঞ্চায়েতের সভাগৃহে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় সোমবার। উপস্থিত ছিলেন নব নির্বাচিত প্রধান মালেক আলি , উপ প্রধান রুমা প্রধান, পঞ্চায়েত আধিকারিক দিলীপ কুইলা ও পঞ্চায়েতের সম্পদ কর্মী ভি আর পি বৃন্দ। এছাড়া ও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান অর্পিতা বর সহ বিভিন্ন সংসদের পঞ্চায়েত সদস্য ও সদস্যা বৃন্দ।এই সভায় ডেঙ্গু সহ পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণের বিভিন্ন পরিকল্পনা গ্ৰহণ করা হয়।ভি আর পিদের পক্ষে উৎপল বিকাশ দাস ও প্রতিমা দাস বিভিন্ন সংসদের বর্তমান পরিস্থিতি কথা তুলে ধরে এই পঞ্চায়েতকে পতঙ্গ বাহিত রোগ মুক্ত গ্ৰাম পঞ্চায়েত করার অঙ্গীকার করেন। সভায় পৌরহিত্য করেন নব নির্বাচিত প্রধান মালেক আলি।

Related News

Also Read