Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

পাঁচরোলে নির্দল জয়ী প্রার্থীর উপরে হামলা বিজেপির।

গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থীর উপরে হামলা চালালো বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পঞ্চায়েতে উপ সমিতির নির্বাচন শেষ হওয়ার পরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত নির্দল পঞ্চায়েত সদস্য। নির্দল পঞ্চায়েত সদস্যের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের পাঁচরোল গ্রামের ঘটনা।

অভিযোগ, পাঁচরোলের নির্দল পঞ্চায়েত সদস্য শঙ্কর মিশ্রকে মারধর ও তাঁর গাড়ি ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করে বিজেপি।

এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, এটাই বিজেপির সংস্কৃতি।

Related News

Also Read