Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। রাস্তা বেহালঃটায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর ।।

পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে মিরগোদা পর্যন্ত রাস্তার বেহাল দশা।এর জেরে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা।স্থানীয়রা জানিয়েছেন রাস্তা বেহাল হওয়ায় মাঝে মধ্যেই পাল্টি খাচ্ছে টোটো, ছোট গাড়ী। এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় থেকে জেলা অবধি প্রশাসনের কাছে দরবার করেও কোন লাভ হয়নি,দাবি এলাকাবাসীর।



তাই আজ সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। তুমুল বিক্ষোভ। রাস্তার উপর বসে বিক্ষোভ চলছে।আন্দোলনকারীরা অভিযোগ করেছে প্রশাসনকে, জেলা পরিষদকে,সংশ্লিষ্ট দপ্তরকে বারে বারে জানিয়ে কোন কাজ হয়নি।



তাই ক্ষুব্ধ হয়ে আজ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসী। হাতে দাবি সমূহের পোস্টারও রয়েছে।

Related News

Also Read