Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

এক কবির জীবন সংগ্রাম নিয়ে  মঞ্চস্থ হলো নাটক দ্রোহকাল

 

 কেকা মিত্র

 

সম্প্রতি মঞ্জস্থ হল তেগাছি মিলন সংঘের প্রযোজনায় নতুন নাটক দ্রোহকাল। নাটকটির রচনা প্রিয়ব্রত চট্টোপাধ্যায় ও নির্দেশনা বিশ্বনাথ কর্মকার। এই নাটকটিতে মূলত একটি কবির আদর্শের সাথে লড়াইয়ের কথা বলেছে। আজ সময় যখন প্রতিটি মানুষ লোভের দ্বারা আক্রান্ত তখন অর্ধেন্দুর আদর্শের সাথে লড়াইয়ের গল্প এই নাটকের মূল উপজীব্য। অর্ধেন্দু ও লাবণ্যের সন্তান বিপ্লব সে জয়েন্ট পরীক্ষা দেবে সেই সময়ই তাদের জীবনে আসে একটা প্রলোভন যে প্রলোভন লাবণ্য বিপ্লবকে কক্ষ চূত করলেও অর্ধেন্দুকে তা করতে পারিনি। সে তার নীতি ও নৈতিকতার কাছে হার না মেনে একাকী লড়াই চালায় এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অর্ধেন্দু (দেব রঞ্জন নস্কর) লাবণ্য চরিত্রে দীপান্বিতা সরদারের অভিনয় দর্শকের প্রশংসা অর্জন করে ।দীপান্বিতার অভিব্যক্তি এবং মঞ্চের দাপটের সাথে অভিনয় দর্শক বহুদিন মনে রাখবে এছাড়া বিপ্লব চরিত্রে রিন্টু সর্দার, সাংবাদিকের চরিত্রে দেবরাজ সর্দার, রতন চরিত্রে অপূর্ব সর্দারের অভিনয় মনে রাখবার মতো। এই নাটকের আলো করেছে স্বপন নস্কর ,আবহও অয়ন কর্মকার। শব্দ প্রক্ষেপনে পম্পা সরদার ।

এক কথায় সবার দেখার মতন নাটক দ্রোহকাল।

Related News

Also Read