ইয়ুথ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনা জুনিয়র অনুর্ধ্ব ১৫ বয়সের জোন ৪ এর পুর্ব মেদিনীপুর জেলা ক্রিকেট লীগ খেলার দ্বিতীয় দিনের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প ও বালিঘাই ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে কন্টাই ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করে নির্ধারিত ৪০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭০ রান করে।

প্রত্তুতরে ১৭১ রানের জয়ের লক্ষমাত্রা নিয়ে বালিঘাই ব্যাট করতে নেমে হাডাহাডি লড়াই করে ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। ফলে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প ১ রানে জয় লাভ করে।
ছোটদের এই ব্যাট বলের লড়াই মাঠের দর্শকেরা তারিয়ে তারিয়ে উপভোগ করেন। এই খেলায় কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্পের সেক হাবিব ব্যাটে ৩৭ বলে ২৯ রান এবং বলে ৭ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন। দুই আম্পায়ার ছিলেন সুমন রায় এবং তরুন কুমার পাল এবং স্কোরার ছিলেন গৌরব রথ। মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী এবং সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা। আগামি কাল প্রাইমারি স্কুলের স্পোর্টস থাকার জন্যে ক্রিকেট খেলা বন্ধ থাকবে।





