Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

গাজন মেলার শেষ দিনে অন্নভোগ বিতরণ

কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের শেরপুর শিবালয় মন্দিরে গাজন মেলার শেষ দিনে অন্নভোগ বিতরণ করা হয়। অন্নভোগ বিতরণের সূচনা করেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না।

 

উপস্থিত ছিলেন শিবালয় মন্দির কমিটির সভাপতি পূর্নচন্দ্র মাইতি, সম্পাদক অনিমেষ জানা, কোষাধ্যক্ষ তাপস দাস,প্রতাপ ভূঞ্যা সহ মন্দির কমিটির সকল সদস্য গণ। ভাইস চেয়ারম্যান বলেন, গত ১৩ দিন ধরে নিষ্ঠা সহকারে এই মন্দিরে গাজন মেলা উপলক্ষ্যে বড়ভোগ,নীলের বার ,পাটভাঙা হয়েছে। শেষ দিনে প্রায় ১৫০০ জন মানুষকে বসে অন্নভোগ খাওয়ানো হয়েছে।গাজন মেলা উপলক্ষ্যে শেরপুর শিবালয় মন্দিরের ভক্ত বৃন্দ গণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Related News

Also Read