Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

কাঁথি বইমেলার খুঁটি পূজাও সংবিধান দিবস পালন

কাঁথি রাও রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে কাঁথি বইমেলা সমিতির পক্ষে ৭৬-তম সংবিধান দিবস পালিত হল বুধবার। একই সাথে ২৪ তম কাঁথি বইমেলার শুভ সূচনা করা হয় খুঁটি পূজার মাধ্যমে। এই অনুষ্ঠানে সংবিধান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন সমিতির সম্পাদক সোমনাথ দাস এবং অধ্যাপক হৃষীকেশ পয়ড়্যা ।

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। উপস্থিত ছিলেন কৌস্তুভকান্তি মাইতি, সুকমল মাইতি, সমরবরণ মান্না,শৈবালকান্তি মাইতি, শংকর ঘোষ,কৃষ্ণেন্দু খামারি, তুলসী জানা, রণবীর মিশ্র,নটেন্দ্রনাথ দাস,দিলীপ মাঝি,গণেশ বেরা,উমাপ্রসাদ নন্দী প্রমুখ বইমেলার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক তাপস বেরা। সংবিধানের প্রস্তাবনা অংশ তিনি পাঠ করেন,তাকে অনুসরণ করে উপস্থিত সকলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মন্ত্র উচ্চারণ করেন।

Related News

Also Read