Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

রাজ্য যোগাসনে পূর্ব মেদিনীপুর জেলার সাফল্য।

অল বেঙ্গল যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে চতুর্থ রাজ্য যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো।

বীরভূমের বোলপুরে গত ৮-১০ সেপ্টেম্বর বোলপুর ভারত সেবাশ্রম সংঘে এই যোগাসন প্রতিযোগিতার আসর বসে । অল বেঙ্গল যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা চ্যাপ্টারের সভাপতি সুকুমার প্রধান জানান এই প্রতিযোগিতায় জেলা থেকে মোট ৩৪ জন অংশগ্রহণ করেছিল।


এই ৩৪ জনের মধ্য থেকে সাব জুনিয়ার বালিকা বিভাগে প্রথম স্থান অধিকার করে অরন্যা হুদাইত দ্বিতীয় স্থান অধিকার করে ঐশানি বেরা। এই একই বিভাগে আর্টিস্টিক পেয়ারে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে অরন্যা এবং ঐশানি । রিদিমিক যোগাতে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে উর্মি সামন্ত এবং মেঘা মাইতি। জুনিয়ার বালিকা বিভাগে তৃতীয় স্থান অধিকার করে জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য ছাড়পত্র পায় সৃজিতা গুছাইত । তিন দিন ধরে অনুষ্ঠিত রাজ্য যোগা খুব সুন্দরভাবে পরিচালিত হয় ।

সফল ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংস্থার সম্পাদক দিব্যেন্দু ভূঁইয়া, সহ-সভাপতি রঞ্জন বিশ্বাস , সহ যুগ্ম সহ সম্পাদক লক্ষণ চন্দ্র সামন্ত ও প্রসেনজিত রায়, টেকনিক্যাল সম্পাদক অঞ্জন মাইতি সংগঠন সম্পাদক বিশ্বনাথ দাস এবং অন্যান্য সদস্যবৃন্দ।

Related News

Also Read