Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

রথযাত্রা উৎসব পালিত হল কাঁথিতে

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব পালিত হল কাঁথি ৩ ব্লকের বাহিরীতে, কাঁথির দারুয়া ময়দানে, রামনগর ২ ব্লকের ডেমুরিয়াতে,কাঁথি শহরে দীঘা পর্যটন শহরে ও এগরা সব সহ বিভিন্ন এলাকায়। চিরাচরিত প্রথা অনুযায়ী বাহিরিতে রথের দড়ি তে টান দিলেন হাজার হাজার পুণ্যার্থী ভক্তবৃন্দ। রথযাত্রা উৎসবকে উপলক্ষে বসেছে বিশাল আকারের মেলা। কাঁথির দারুয়ার বহু প্রাচীন রথযাত্রা উৎসব পালিত হল সাড়ম্বরে। রথের দড়িতে টান দিয়ে শুভ সূচনা করলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মধ্যক্ষ তরুণ কুমার জানা, কাঁথি পৌরসভার পুর প্রধান তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দারুয়াতে রথ উপলক্ষে চারা গাছ ও অন্যান্য রকমারি দোকানপাটের সমাহারে মেলা বসে। ও মানুষের সমাগম হয়েছে ওই ময়দানে। কাঁথি শহরে মহাপাত্র দেব জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম, ও সুভদ্রা দেবী রথে চেপে শহর পরিক্রমা করে ব্রহ্মাতলা  মন্দিরে গেলেন। সেখানে ৯ ‘দিন থাকবেন। এই ৯ দিন পূজা পাঠ ও ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে বলে কাঁথি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া কাঁথিতে ইসকনের রথ ও শহর পরিক্রমা করে। রথযাত্রা উৎসবকে ঘিরে নানা অনুষ্ঠান ও ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে বলে দীঘা রাস্তার ধনদীঘি গ্রাম থেকে ইসকনের আউট পোস্ট অফিস থেকে জানানো হয়েছে। এখানেও ৯ দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯’দিন ধরে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। অপরদিকে রামনগর ২ ব্লকের ঐতিহ্যবাহী বহু পুরনো ডুমুরিয়া রথ উৎসব এর সূচনা হলো।আজ ডুমুরিয়াতে রথের রশিতে টান দিয়ে শুভ সূচনা করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গির। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি রামনগর ২ ব্লকের বিডিও অখিল মন্ডল, জেলা খাদ্য কর্মাধ্যক্ষ তথা উৎসব কমিটির সম্পাদক তমালতরু দাস মহাপাত্র, অন্যতম কর্মকর্তা অলক চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরবর্তীকালে এই উৎসবকে সাফল্যমন্ডিত করতে উপস্থিত হন জেলা সভাধিপতি উত্তম বারিক,পটাশপুর ১ ব্লকের সহ-সভাপতি পীযুষ কান্তি পন্ডা, জেলা পরিষদ সদস্যা রিজিয়া বিবি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এগরা শহরেও রথযাত্রা উৎসব পালিত হয়। দীঘা পর্যটন শহরে ইসকনের রথের দড়িতে টান দিয়ে রথ চলার শুভ উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related News

Also Read