Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। তৃণমূলের নেতা কিনছে ভাট,টাকা রাখার জন্যঃ শুভেন্দু ।।

গরিব খুঁজছে চাঁদ,আর তৃণমূলের নেতা কিনছে ভাট,টাকা রাখার জন্য, মানুষ এদের হারাবে লুট করতে হলে, এদের বাক্সবন্দী টাকা পুকুরে ফেলতে হবে, রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।



মানিক ভট্টাচার্য ও তাপস মন্ডলের বিষয় নিয়ে তিনি বলেন এটা আসল কিছু নয়, এর আসল হচ্ছে ডি ডি আর কে, আগে দিদি ছিল এখন পিসি হয়েছে, পাশাপাশি পুরনো স্লোগান আবার তুলে ধরেন পার্থ কেষ্ট চুনোপুটি, সব খেয়েছি হাওয়াই চটি।

তাপস মন্ডল প্রসঙ্গ নিয়ে তিনি বলেন মেন কালেক্টর হিসেবে তিনি ছিলেন, পাশাপাশি এগরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আলংগিরিতে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেশপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেছিলেন মুখ্যমন্ত্রী না থাকলে উনি এত মন্ত্রিত্ব পেতেন না, সেই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন আমি কোন কর্মচারীর মন্তব্যের মন্তব্য করব না, পাশাপাশি একাধিক বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Related News

Also Read