Select Language

[gtranslate]
২রা বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৫ই এপ্রিল, ২০২৬ )

তৃণমূল আইনজীবী সেলের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো তমলুক শহরে।

পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল আইনজীবী সেলের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো তমলুক শহরে। তাম্রলিপ্ত পৌরসভার সভাকক্ষ মহেন্দ্র স্মৃতিসৌধে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল আইনজীবী সেলের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক ও দেবাংশু ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল আইনজীবী সেলের নেতৃত্ব।

এই সভাতে দেবাংশু ভট্টাচার্য বলেন এই নির্বাচনে তিনি যদি না জিততে পারেন তাহলে ২০২৬ সালে আর নির্বাচনী লড়াইয়ে নামবেন না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ব্যাখ্যা করে বলেন এই নির্বাচনে কর্মীরা যদি সঠিকভাবে প্রচার করতে না পারে তাহলে ২০২৬ সালের যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হবে তাতে কর্মীরা কোন কাজ করতে পারবে না, সেই কারণে এই কথাগুলি বলেছেন।

এই সভায় কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিক বলেন আইনজীবীদের মধ্যে সংশয় রয়েছে এই দুটি আসনে তৃণমূল জয়ী হবে কিনা। তিনি নিশ্চিত ভাবে বলেন যে আইনজীবীরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন সেই কারণে তাদের মনের মধ্যে সংশয় থাকতে পারে। কিন্তু সংশয়ের কোন জায়গা নেই কারণ দুটি আসনেই মানুষ তৃণমূলকে আশীর্বাদ করবে। সেই জন্যেই পূর্ব মেদিনীপুরের এই দুটি লোকসভা কেন্দ্রে জয়ী হবে তৃণমূল প্রার্থীরাই।

Related News

Also Read