পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা বইমেলার অষ্টম দিন শনিবার নির্দিষ্ট ছিল সাহিত্যিক প্রবোচন্দ্র বসু ও ভগবানপুর-১ দিবস হিসেবে ও ব্লকের জন্য। এদিন প্রথম পর্বে স্মারক বক্তৃতায় সাহিত্যিক প্রবোধ চন্দ্র বসুর সাহিত্য সৃষ্টি, সাংবাদিকতা, বর্তমান পত্রিকায় লেখালেখি, এলাকা নিয়ে তার চিন্তা ভাবনা, তার শিক্ষা,সমাজসেবা, বিভীষণপুর পঞ্চায়েতের কিশোরপুর ও ভাগবানপুরকে কিভাবে গর্বিত করেছে তা স্পষ্ট হয়।

তার ছেলে রূপ কুমার বসু
বাবার পদাঙ্ক অনুসরণ করে দক্ষতার সঙ্গে বর্তমান পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আলোচনা প্রবোধ চন্দ্র বসুর বর্ণময় জীবন তুলে সকলকে সমৃদ্ধ করেন খাড় রামকৃষ্ণ বিদ্যাপীঠের সভাপতি অনুষ্ঠানের স্মারক বক্তা আইনজীবী অমল রঞ্জন রায়। পৌরহিত্য করেন মেলার কার্যকরী সভাপতি বীর কুমার শী।ছিলেন পালপাড়া কলেজের গ্রন্থাগারিক
সত্যব্রত সাহু, এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি ডা বাদল অশ্রু ঘাটা। দ্বিতীয় পর্ব “জীববৈচিত্র্য সংরক্ষণ ও মাটি সুরক্ষা “শীর্ষক আলোচনায় পৌরহিত্য করেন ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নবকান্ত জানা। আলোচনায় অংশনেন ডাঃ বাদল অশ্রু ঘাটা। তৃতীয় পর্ব “প্রান্তিক মানুষের জন্য আইনি পরিষেবা” শীর্ষক আলোচনায় পৌরহিত্য করেন এগরা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড. কালিপদ প্রধান। আলোচনায় অংশ নেন আইনজীবী অঙ্কু সোনা ঘাটা ও আইনজীবী অমল রঞ্জন রায়।সঞ্চালনায় মেলা কমিটির সহ-সম্পাদক মানস কুমার মাইতি। মঞ্চ সহযোগিতায় কবিতা প্রধান ও আরতি মাইতি।

সান্ধ্যকালীন অনুষ্ঠানে সোমা রায়ের সংগীত, গুরুকুল ও বাচিকায়নের সাংস্কৃতিক অনুষ্ঠান, মানিক ও শিলাদিত্যের ট্রপিকাল মিউজিক, আশুতোষ নন্দীর ম্য





