Select Language

[gtranslate]
৪ঠা বৈশাখ, ১৪৩৩ শুক্রবার ( ১৭ই এপ্রিল, ২০২৬ )

কাঁথি মহকুমা ব্লাড ব্যাংকে এলেন তিন সদস্যের পরিদর্শক দল

কাঁথি মহকুমা ব্লাড ব্যাংকের উন্নয়নের লক্ষ্যে পরিদর্শনে এলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার তিন সদস্যের পরিদর্শক দল। উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা হাসপাতালের সহকারী সুপার মইদুল রহমান। পরিদর্শক দল হাসপাতালের ব্লাড ব্যাংকের  পরিকাঠামো ও কাজকর্ম খতিয়ে দেখেন।

পুরনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এর স্থানান্তরিতকরণের জন্য কতটা উপযুক্ত তাই পরিদর্শন করেন। পরে হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Related News

Also Read