Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

এভারেস্ট জয় করলো তমলুকের লক্ষ্মীকান্ত

মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করলেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তিনি।

 

এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, ভারতীয় পর্বতারোহী গীতা সামোতা, তেনজিং শেরপা (গেলবা) ও লাকপা শেরপা। পুরো অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিল পাওনিয়র এডভ্যাঞ্জার নামক সংস্থা।

লক্ষ্মীকান্ত তাঁর এভারেস্ট অভিযান শুরু করেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী পদে কর্মরত। যাত্রার প্রাক্কালে নগরপালসহ অন্যান্য পদস্থ অফিসাররা তাঁকে শুভেচ্ছা জানান।

লক্ষ্মীকান্তর সাফল্যে উচ্ছ্বসিত তাঁর নিজের গ্রাম মথুরি ।এই গ্রাম পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত। সোমবার সকালেই তাঁর শৃঙ্গজয়ের বার্তা গ্রামে পৌঁছনোর পর আনন্দে ভাসে গোটা এলাকা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তাঁর বাবা-মাকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আবজল আবরার, তমলুক থানার আইসিসি সুভাষচন্দ্র ঘোষ। তাদের ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান তারা।

Related News

Also Read