Select Language

[gtranslate]
৫ই বৈশাখ, ১৪৩৩ শনিবার ( ১৮ই এপ্রিল, ২০২৬ )

অখিল গিরির সমর্থনে রানীচকে সভা

 

রামনগরের রানীচকে রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরিকে জয়ী করার লক্ষ্যে বুথ বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌর প্রধান তথা রামনগর বিধানসভা নির্বাচনের কোঅর্ডিনেটর সুপ্রকাশ গিরি, দেপাল গ্রাম পঞ্চায়েত প্রধান গীতশ্রী মাইতি, রামনগর -২ তৃণমূল কংগ্রেসের সভাপতি তৎসহ রামনগর বিধানসভা নির্বাচনী কমিটির কো কনভেনর অনুপ কুমার মাইতি,

 

উপস্থিত ছিলেন রানীচক বুথের সদস্যা মানসী জানা, দেপাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন পাত্র, কাঁথি সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের নতুন সম্পাদক সেক মইদুল, রামনগর ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ সৌমেন গিরি, দেপাল পঞ্চায়েতের উপ প্রধান উত্তম মাইতি প্রমুখ। নেতৃত্ব কোন সকল কর্মীকে জোটবদ্ধ ভাবে লড়াই করার আহ্বান জানান।

Related News

Also Read