Select Language

[gtranslate]
১৭ই আষাঢ়, ১৪৩৩ বুধবার ( ১লা জুলাই, ২০২৬ )

অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলে ফুটবল প্রশিক্ষণ শিবিরের উদ্বোধক ভাইচুং ভুটিয়া ।

ইন্দ্রজিৎ আইচ :- ফুটবল বল্লেই প্রয়াত মান্না দে এর গানের কথা মনে পড়ে যায়। ” সব খেলার সেরা বাঙালী তুমি ফুটবল “

রাজারহাট নিউটাউন এর কাছে অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলে আজ রবিবার সকালে এই স্কুলে প্রথম ফুটবল প্রশিক্ষণ শিবির উদ্বোধন করলেন বিখ্যাত ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। ছিলেন এই স্কুলের ভিপি একাডেমীক্স ড: পারমিতা মিশ্র ও
এই স্কুলের স্টুডেন্টস ওয়েলফেয়ারের ভিপি হর্স গুপ্তা।


অর্কিড স্কুলের ছাত্রদের তিনি ফুটবল প্রশিক্ষণ দেন, নিজেও খেলায় অংশ নেয়। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ভবিষ্যতে ফুটবলের উন্নতি প্রকল্পে এই অর্কিড স্কুলের অবদানের কথা। এই স্কুলের র এত সুন্দর মাঠ, খেলার পরিবেশ, শিক্ষা, সাস্থ্য ও নিয়মানবর্তিতা সব কিছুর প্রশংসা করেন। এই স্কুলের ড: পারমিতা মিশ্র জানালেন আমাদের স্কুলে ক্রীড়া ক্ষেত্রে অভিজ্ঞ কোচ ও ক্রীড়াবিদ দের দিয়ে ক্রীড়া প্রশিক্ষণ এর সুবিধা প্রদান করা হয়। এই ফুটবল প্রশিক্ষণ শিবির চলবে ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। খেলার টেকনিকাল কৌশল, আচরণবিধি শেখানো হবে যাতে তারা আগামীদিনে বাংলা তথা ভারতবর্ষে র বুকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে
অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল।

Related News

Also Read