খুব ছোটবেলা থেকেই গান গাওয়ার সঙ্গে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানোর সখ ছিল তার। ছোট্টবেলাকার বাদ্যযন্ত্র বাজানোর শখ অনুস্মিতা তার পুরস্কার হিসেবেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো। কাঁথিবাসী কে গর্বিত করল অনুস্মিতা মাইতির। এত কম বয়সে ১৫ রকমের বাদ্যযন্ত্র বাজানোর জন্য এই খেতাব সে অর্জন করেছে।

অনুস্মিতার পরবর্তী লক্ষ্য ‘ এসিয়া বুক অফ রেকর্ড ‘ ও ‘ গ্রিনেস বুক রেকর্ড’ – এ নিজের নাম নথিভুক্ত করা। তার জন্য লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছে। অনুস্মিতা এর আগেও বিভিন্ন ধরনের বড় বড় পুরস্কার লাভ করেছে। উদাহরণস্বর বলা যেতে পারে জি বাংলা টিভি চ্যানেলে দুটি বড় গেম রিয়ালিটি শো যথা দিদি নং ওয়ান ও দাদাগিরি সিজন 10 এ অংশগ্রহণ করে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সকলের মন জয় করে। সেই সাথে চ্যাম্পিয়নও হয়েছে। এতেই থেমে থাকে সে। ইন্টারন্যাশানাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে ব্রেভারি অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছে। সেইসাথে ২০২৪ সালে আই সি এস ই জুনিয়র বিভাগে ডব্লু বি এবং এন ই রিজিওনের মধ্যে মোস্ট ট্যালেন্ট স্টুডেন্ট অবদি ইয়ার অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছে। এছাড়াও অনুস্মিতা দুটি টিভি চ্যানেলে সঙ্গীত পরিবেশন করেছে।
সর্বোপরি অনুস্মিতার এই অভূতপূর্ব সাফল্যে কাঁথিবাসী সবাই খুব খুশি। সে কন্টাই পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। মেধাতেও অতুলনীয়। সাঁতারে পটু, জুডো ও ক্যারাটেতে কম যায় না সে।কন্টাই পাবলিক স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস সহ সমগ্র স্কুল পরিবার তাকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের আরো সাফল্য কামনা করেছেন।





