Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। ক্ষুদার্থ শিশুকে শ্বাসরোধ করে খুন করলো পিসেমশাই ।।

প্রদীপ কুমার সিংহ :- খিদের জ্বালায় কান্নাকাটি করায় ৪ বছরের বাচ্চাকে প্রথমে দেওয়ালে মাথা ঠুকে ও তারপর গলা টিপে শ্বাসরোধ করার অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তি মৃত শিশুটির সম্পর্কে পিসেমশাই। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বেনিয়া বৌ এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় এন আর এস হাসপাতালে ভর্তি আরও এক ৩ বছরের শিশু।

অভিযুক্তকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ মন্ডল। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে এই দুই শিশুকে পিসেমশাই এর হেফাজতে রেখে কাজে গিয়েছিল তাদের মা।

রাতেরবেলায় খাবার না খেতে পেয়ে তারা কান্নাকাটি শুরু করে। এতেই রেগে যায় প্রসেনজিৎ। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলেও জানা গিয়েছে।

তারপর দুই শিশুর মাথা ঠুকে দেয় এতে তারা আরও কান্নাকাটি করলে তাদের গলাটিপে ধরে অভিযুক্ত। শিশুদের এইভাবে মারধর করার আওয়াজ শুনে বিষয়টি বাড়ির মালিক হান্নান মন্ডলকে জানায় প্রতিবেশী।

তারা এসে দরজা খুলতে বললে প্রসেনজিত প্রথমে রাজী হয়নি। তারপর জোর করে দরজা খুলে তারা ভিতরে ঢুকে দেখে কাঁথা মুড়ি দিয়ে দুজনকে শোয়ানো আছে। খবর দেওয়া হয় সোনারপুর থানায়।

পুলিশ গিয়ে উদ্ধার করে দুই শিশুকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারপুর থানার পুলিশ প্রসেনজিৎ মন্ডলকে বারুইপুর মহকুমা আদালতে তুললে তাকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশে দেন বারুইপুর আদালতের বিচারক।

Related News

Also Read