Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

নরেন্দ্রপুরে চারটি দোকান পুড়ে ভস্মিভুত ।।

প্রদীপ কুমার সিংহ :-নরেন্দ্রপুরে আগুনে ভষ্মীভূত হয়ে গেল চারটি দোকান। নরেন্দ্রপুর থানার অন্তগত নাজিরাবাদ এলাকার মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনা ঘটেছে। রাত দশটা নাগাদ নাজিরা বাদ এলাকার খালপাড়ে প্রথম একটি ফাস্টফুডের দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। আগুনের তীব্রতা থাকায় দ্রুত পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে দোকানদাররা প্রথমে জল দিয়ে নেভানোত চেষ্টা করলেও কোন লাভ হয়নি। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানার পাশাপাশি খবর দেয় দমকল বিভাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। নরেন্দ্রপুর থানার পুলিশ ও ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা থাকায় মোট চারটি দোকান ভস্মিভূত হয়ে যায়। দ্রুত দমকলের ইঞ্জিন না এলে পাশাপাশি আরো কয়েকটি দোকান আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল। দমকলের দুটি ইঞ্জিনের প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারনে এই আগুন লাগল দমকল বিভাগের কর্মীরা বলতে পারিনি। তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।পাশাপাশি দমকলের আধিকারিকরা। তবে স্থানীয় বাসিন্দারা বলে সময় মতো দমকলে দুটি ইঞ্জিন না আসলে আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

Related News

Also Read