Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

২৬ কোজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ।

ভিন রাজ্য থেকে গাঁজা নিয়ে এসে বাড়িতে মজুত! গ্রামবাসীরা ঘিরে ফেলতেই পলাতক বাড়ির মালিক। পুলিশ গিয়ে বাড়ি থেকে ২৬ কোজি বেশি গাঁজা বাজেয়াপ্ত করে নিয়ে আসে। পাশাপাশি বাড়ির দুই মহিলা সদস্যকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি থানার দেশপ্রাণ ব্লকের আঁউরাই গ্রাম পঞ্চায়েতের বাসুদেববেড়িয়া এলাকায়। এই ঘটনার এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানাগেছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ দেশপ্রাণ ব্লকের আঁউরাই গ্রাম পঞ্চায়েতের বাসুদেববেড়িয়া কানাইলাল কামিলা। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বিভিন্ন রাজ্য থেকে গাঁজা নিয়ে এসে বাড়িতে মজুত রাখতো বলে অভিযোগ।

এদিন সকালে গ্রামবাসীরা কানাইলাল কামিলা বাড়ী ঘিরে ফেলেন। বেগতিক বুঝে বাড়ির মালিক চম্পট দেয়। খবর পেয়ে বাড়িতে পৌঁছায় কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, কাঁথি ধারার আইসি, অমলেন্দু বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। দফায় দফায় তল্লাশি থালিয়ে বাড়ি থেকে প্রায় ২৬ কেজি বেশি গাঁজা বাজেয়াপ্ত করে। পাশাপাশি পরিবারের দুই মহিলা সদস্যকে গ্রেফতার করে।

Related News

Also Read