Select Language

[gtranslate]
২০শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ৪ঠা জুলাই, ২০২৬ )

মহারাষ্ট্রে রাজনৈতিক নাটকের যবনিকা

রাজনৈতিক নাটকের’ যবনিকা পড়ল মহারাষ্ট্রে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আর সেই সঙ্গেই পতন ঘটল ৩১ মাসের ‘মহাবিকাশ আঘাডী’ জোটের ।শুধু তাই নয়, এদিন বিধান পরিষদ থেকেও ইস্তফা দেন তিনি। নিজের ভাষণে ‘বিদ্রোহী’দের বার্তা দেওয়ার সময় স্পষ্টতই আবেগিক হতে দেখা যায় উদ্ধবকে। 

বুধবার ফেসবুক লাইভে পদ ছাড়ার কথা ঘোষণা করেন শিব সেনা ‘প্রধান’। বুধবার রাত ৯টায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ার নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই বিধানসভায় আস্থাভোট নিতে হবে তাঁর সরকারকে। কিন্তু সেই নির্দেশের কিছুক্ষণ পরেই এই ঘোষনা।সেখানে আবেগঘন বার্তা দেন উদ্ধব। তিনি বলেন, “কার উপর রাগ আপনাদের। কোনও সমস্যা হলে আপনারা ‘মাতোশ্রী’তে আসতে পারতেন। সুরাট বা গুয়াহাটি যাওয়ার কী প্রয়োজন ছিল?” উদ্ধব ঠাকরে আরও বলেন, “আমি ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক।”

Related News

Also Read