Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

কর্মজীবী নারীদের মানসিক চাপ এবং তার প্রতিকার বিষয়ক সচেতনতা কর্মশালা

প্রদীপ কুমার সিংহ

  যত দিন যাচ্ছে তত মানুষের মানসিক চাপ বেড়ে যাচ্ছে। তাতে করে মানুষ রোগগ্রস্ত হচ্ছে।

সেই মানসিক চাপকে কি করে সমাধান করা যায় তার জন্য শনিবার বারুইপুরে ফুলতলার তিন নম্বর গেটের পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রে শনিবার ফুলতলায় কর্মজীবী নারীদের মানসিক চাপ এবং তার প্রতিকার এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনগুলির উপর আলোকপাত করে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। এই কর্মশালা শুরু হয় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। সমাজ উন্নয়ন কেন্দ্রের কর্ণধার সঙ্গে কথা বলে জানা যায় এই কর্মশালায় অংশগ্রহণ করেন বহু কর্মজীবী নারী। বারুইপুরে এই প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান হল। এখানে প্রায় ৬৫ থেকে ৭০ জন মহিলা অংশগ্রহণ করে। সেই সঙ্গে প্রাক্তন ডব্লিউসিডি ও সমাজকল্যাণ বিভাগের উপ-পরিচালক মি. প্রদীপ কুমার বড়ুই সহ বিশিষ্ট ব্যক্তিরা।”নারীদের জন্য সামাজিক সুরক্ষার আইনি দিক” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মনোবিজ্ঞানী শ্রী নির্মল সরকার এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মিসেস সোহিনী বসু সরকার চিত্তরঞ্জন ন্যাশনাল হাসপাতালের এক নার্স মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব এবং মানসিক অবহেলার পরিণতি নিয়ে বিশদ আলোচনা করেন।

কর্মশালায় ‘নিওনেটাল প্রতিরোধ আইন’, ‘কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ আইন’, ‘গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধ আইন’, ‘শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন’, ‘বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ আইন’, ‘মানব পাচার প্রতিরোধ আইন’ এবং ‘সমান কাজের জন্য সমান মজুরি আইন’-সহ আরও নানা গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে গ্রুপ আলোচনা ও সার্বিক উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।

এই উদ্যোগের মাধ্যমে সমাজ উন্নয়ন কেন্দ্র কর্মজীবী নারীদের অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে একটি প্রশংসনীয় ভূমিকা পালন করল।

Related News

Also Read