Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

তৃনমূল উন্নয়ন আটকে দিচ্ছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রে বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের কাজের তীব্র বিরোধিতা করছে এলাকার তৃণমূলের দুষ্কৃতকারীরা,অভিযোগ করে বললেনভগবানপুরের বিধায়ক।

ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি অভিযোগ করে বলেন অর্জুন নগর অঞ্চলে নিচ নাড়ুয়া ও ভসলাগেড়িয়া, রত্নজোড়, অমিচ্ছাবাড় সহ একাধিক এলাকায় পথবাতি গোছানোর কাজ চলছিল। সেই সময় তৃণমূলের দুষ্কৃতকারীরা এসে বাধা দেয়। বাধা প্রাপ্ত হয়ে ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। এলাকার মানুষ এগিয়ে এসে এই বাধা অতিক্রম করে কোন রকমে ফাউন্ডেশনের কাজ শুরু করে। রাতের অন্ধকারে ফাউন্ডেশন ভেঙ্গে রোড সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালায়। বিধায়কের এলাকার উন্নয়নের কাজে তীব্রবাধা ও উন্নয়নের কাজকে ক্ষতিগ্রস্ত করে৷ এলাকায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। পথবাতী স্ট্রাকচার ভেঙে দিচ্ছে কয়েক দিন ধরে চলছে এলাকায় জুড়ে সন্ত্রাস কোন উন্নয়নের কাজ করতে দেওয়া হবে না বলে বিধায়কের অভিযোগ। আতঙ্কে এলাকার বাসিন্দারা।

বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন তৃণমূল দলটা কোন রাজনৈতিক দল নয়। সন্ত্রাস, দুর্নীতি, তোলাবাজির সঙ্গে যুক্ত থেকে ক্ষমতায় থাকতে চায়। এটি সন্ত্রাসবাদী দল। এই দল গণতন্ত্রের বিশ্বাস করে না। মানুষের উপর বিশ্বাস নেই। এই দল ২০১১ সালের পর থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। উন্নয়নের কাজে বিধায়কের নেমপ্লেট লেগে যাবে এই আতঙ্কে ভুগছে তারা। ছাপ্পা দিয়ে ক্ষমতার টিকে থাকাই এই দলের একমাত্র লক্ষ্য। মানুষ বুঝে গেছে।

 

২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে এটা একেবারে নিশ্চিত। বিধায়কের নেমপ্লেট লেগে গেলে ভোট যদি চলে যায় সেই আতঙ্কে অর্জুন নগর পঞ্চায়েত এলাকায় তৃণমূলীরা। ধাপ্পা, ছাপ্পা দিয়ে টিকে থাকার কৌশল মানুষ আর মানবে না।

Related News

Also Read