Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

কাঁথি মডেল ইনস্টিটিউশনের অর্থনীতির শিক্ষকের বিদায় সংবর্ধনা।।

কাঁথি মডেল ইনস্টিটিউশনে অর্থনীতির শিক্ষক তপন কুমার জানার কর্মজীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর কর। উপস্থিত ছিলেন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সুনীল কুমার মহতা সহ প্রাথমিক ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ।

তপনবাবু ১৯৮৯ সাল থেকে সুদীর্ঘ ৩৪ বছর ৩ মাস শিক্ষকতা করেন। মৃদুভাষী, হাস্যময়, ভ্রমণপ্রিয় এই শিক্ষকের কর্মময় জীবনের স্মৃতিচারণে শিক্ষক দেবব্রত পাল, শ্রীনিবাস জানা, স্বপন কুমার পয়ড়্যা,সুশান্ত কুমার ঘোষ, প্রভাত কুমার সাঁতরা এবং শিক্ষিকা সোমা সিনহা তপনবাবুর নানান বৈশিষ্ট্য তুলে ধরেন। বিদ্যালয়ের স্টাফ কাউন্সিল, প্রাথমিক বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে পুষ্পস্তবক, ফল ও নানান স্মারক-উপহার তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীরাও তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। সংগীত পরিবেশন করেন শিক্ষক সুজন কুমার দাস। শিক্ষক দীপক কুমার বর্মন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Related News

Also Read