Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

সিরিয়াল কিলারকে চেন্নাই থেকে গ্রেফতার করলো রামনগর থানা

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বসন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত বছর ২৭ অক্টোবর একটি ২৫-৩০ বছরের মহিলার মুন্ডু কাটা এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। তারপর একই ধরনের দুটি হত্যা রামনগর থানায় অন্তর্গত বিভিন্ন এলাকায় হয়েছিলো।

সেই সিরিয়াল কিলার ঘটনায় মুল আসামী শেখ শাহারুলকে গ্রেফতার করলো পুলিশ।

 

এই ধরনের হত্যার ঘটনায় তদন্তে নেমে পুলিশ কুকুর থেকে শুরু করে ফরেনসিক অথরিটি দিয়ে তদন্তে নামে। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখে দিঘার কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে মূল আসামি সহ তার সহযোগীদের সন্ধান পায় পুলিশ। ঐ ধরনের জঘন্যতম নৃশংস হত্যার মূল আসামি শেখ আনসারুল ওরফে কালা তার সঙ্গে একজন নাবালক ছেলে এবং তার বড় ভাই শেখ শাহারুল এর সন্ধান পায়। পুলিশ দীর্ঘদিন তদন্ত করে বহু সাক্ষী সবুত জোগাড় করে এবং মোবাইলের কল ডিটেক্ট করে অন্যান্য আসামীদের গ্রেফতার করলেও পলাতক ছিলো শেখ শাহরুল ।

 

মোবাইল লোকেশান ধরে এবার শেখ শাহরুলকে পুলিশ চেন্নাই থেকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার কাঁথির অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অজেয়ন্দ্রনাথ ভট্টাচার্য এর এজলাসে শেখ শাহারুলকে হাজির করে। সরকারপক্ষের আইনজীবী এডিশনাল পাবলিক প্রসিকিউটর মনজুর রহমান খান ওই আসামির জামিনের বিরুদ্ধে জোরালো বিরোধিতা করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানির পর বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন।

Related News

Also Read