দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী তরুন কুমার জানার সমর্থনে প্রস্তুতি সভা হল। বিপুল ভোটে তরুণ কুমার জানাকে জয়যুক্ত করার লক্ষ্যে আজ কাঁথি-৩ ব্লকে দুরমুঠ অঞ্চল মহিলা সংগঠনের নির্বাচনী প্রস্তুতি সভা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিকাশ চন্দ্র বেজ, প্রার্থী তথা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুন কুমার জানা, ডিপিএসসির সভাপতি হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্যা ও মহিলা তৃণমূলের নেত্রী মিতা রানী সাউ, সাবিত্রী মন্ডল,স্বপন মাইতি, অঞ্জনা রানা, তৃষিতা রানা, রাকেশ মাইতি সহ অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।
Post Views: 33





