Select Language

[gtranslate]
২রা মাঘ, ১৪৩২ শুক্রবার ( ১৬ই জানুয়ারি, ২০২৬ )

রামনগরে শিক্ষক দিবস উদযাপন হল

সাড়ম্বরে শিক্ষক দিবস পালিত হল রামনগরে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর চক্র ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষা পরিষদের উদ্যোগে বাড়সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় “শিক্ষক দিবস” উদযাপন অনুষ্ঠান।

এদিন ড: সর্বোপল্লি রাধাকৃষ্ণাণের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন রামনগর চক্রের এস আই পিন্টু ভট্টাচার্য। সংগঠন সূত্রের খবর, এদিন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিক-শিক্ষিকা ও সমাজের বিশিষ্টজনেদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনও ছিল। সবুজ বাঁচাতে চারাগাছ রোপণ ও রক্তদাতাদের গাছ প্রদান করা হয়। স্কুলের কচিকাঁচাদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর চক্রের ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষা পরিষদের সভাপতি মাণিক মাইতি, সম্পাদক অশোক প্রধান, রাজকুমার রাজ ও সুদীপ্ত মিশ্র প্রমুখ।

Related News

Also Read