প্রদীপ কুমার সিংহ
জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য রাহুল গান্ধী জিএসটি কমানোর দাবি করে ছিল সেই দাবি মান্যটা দিয়ে কেন্দ্রীয় সরকার জিএসটি কর অনেকটাই ছাড় দিয়েছে।

তাই রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুর জেলা পার্টি অফিস রেলগেট থেকে পদ্মপুকুর পর্যন্ত একটি মিছিল করে। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি তপন মন্ডল।মিছিলে বহু কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। প্রায় দু কিলোমিটার রাস্তা পদব্রজে এই মিছিল হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তপন দাস বলেন ২০১৭ সালে পহেলা জুলাই কেন্দ্রীয় সরকার যে অমানবিক জি এস টি কর বসিয়ে ছিল তার জন্য রাহুল গান্ধী বারবার সংসদে বাইরে ও ভেতরে কর কমানোর জন্য দাবি ও আন্দোলন করেছিল।

সেই আন্দোলনে ফলশ্রুতিতে কেন্দ্রীয় সরকার দুদিন আগে দ্রব্যমূল্যের উপর কর অনেকটাই কমিয়েছে। এই জন্য সারা পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে মিছিল কর্মসূচি নেয় সেই মোতাবেক শনিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জাতীয় কংগ্রেসের পার্টির অফিস বারুইপুর থেকে মিছিল হয় পদ্মপুকুর পর্যন্ত।





