Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

মহিলা দ্বারা পরিচালিত রক্তদান শিবির

প্রদীপ কুমার সিংহ

 গ্রীষ্মের দাব দহে যখন ব্লাড ব্যাংক গুলি রক্তের শূন্যতা দেখা দেয় তখন অনেক মুমূর্ষু রোগীর জীবন বিপন্ন হয়। সেই কথা মাথায় রেখে মহিলা দ্বারা পরিচালিত রক্তদান শিবির হল বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের আটঘরা এলাকায় মহিলা দ্বারা পরিচালিত নারী শক্তির সংস্থা রক্তদান শিবির করে রবিবার সকালে। একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এ রক্তদান শিবির হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি ডি এস পি সৌম্য জিৎ রায়, বারুইপুর মহকুমা হাসপাতালে আধিকারিক শ্যামল চক্রবর্তী, মাদারাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রক্ষিত নস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নারী শক্তি প্রথমে ১০ জন মহিলা নিয়ে পথচলা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে। প্রথম দিকে এই নারী শক্তি দুস্থ বাচ্চাদের বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করে। সেই সঙ্গে এলাকার দুঃস্থ মানুষদের বিনামূল্যে কলকাতা বিশিষ্ট খ্যাতনামা ডাক্তার দ্বারা চিকিৎসার ব্যবস্থা করে। এখন এই নারী শক্তি ২৫ জন মহিলা সদস্যা। তাদের দ্বারা পরিচালিত রবিবার এই রক্তদান শিবির হয়। এই কর্মসূচি এ বছরের চতুর্থ বছরের পদার্পণ করে। মহিলা ও পুরুষ মিলে মোট ৪২ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করে।

Related News

Also Read