Select Language

[gtranslate]
২১শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ৫ই জুলাই, ২০২৬ )

।। পটাশপুরে দাতব্য স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ।।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের অন্তর্গত সাতসন্ডা জনকল্যাণ সংঘ ও আপনজন ফাউন্ডেশন এর সহযোগিতায় দি রিয়েল হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হলো।

প্রত্যন্ত গ্রামের দুস্থ মানুষদের সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার উদ্দেশ্যে এই শিবির।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দি রিয়েল হোমিওপ্যাথি ফাউন্ডার চেয়ারম্যান ডঃ শ্যামল কুমার দাস, আপনজন ফাউন্ডেশন এর সহ সভাপতি গৌতম সামাই ও অন্যান্য সদস্যবৃন্দ।

আজকের এই ক্যাম্পে ৯৫ জন অসুস্থ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছে। এলাকাবাসীর বিশ্বাস এই হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

Related News

Also Read