Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

কন্টাই পাবলিক স্কুলে বিবেকানন্দের জন্ম দিবস উদযাপন

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কন্টাই পাবলিক স্কুল এ স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে ১৬৪তম বিবেকানন্দের জন্ম দিবস উদযাপন হল।

সোমবার সকালে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, কর্মী,ও ছাত্র-ছাত্রীবৃন্দ পুষ্পার্ঘ্য নিবেদন করে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিনের শুভক্ষণে বিদ্যালয় এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন সভা হলো। এই সভায় মহাকাশ গবেষক বিজ্ঞানী ডঃ দেবীপ্রসাদ দুয়ারী ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনায় শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 

উপস্থিত ছিলেন বিদ্যালয় এর অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস, সহকারি অধ্যক্ষ পার্থ শখা পাত্র, পরিচালক মন্ডলীর সদস্য ডঃ বরুণ কুমার জানা, ডঃ পুরঞ্জন দাস, ডাঃ এস বাগ,পার্থ দাস প্রমূখ। মাধ্যমিকের ১৩৫ জন এবং উচ্চ মাধ্যমিকের ১০৫ জন ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভকামনা জানিয়ে ও পুষ্পষ্টবক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

Related News

Also Read