Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। বারুইপুরে আফ্রিকান ডায়মন্ড সার্কাসের আসর ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুরে এবার রাস উপলক্ষে মেলা বসেছে রাস মাঠে ।সেই সঙ্গে সার্কাস এসেছে এই মাঠে। এবার বারুইপুরে শীতকালে শিশুদের আনন্দ দেওয়ার জন্য আফ্রিকান ডাইমন্ড সার্কাস এসেছে। গত দু বছরে ভয়াবহ করোনার জন্য মানুষ সার্কাস মেলা দেখতে পায়নি।এই বছরে মানুষের মধ্যে করোনার আতঙ্ক না থাকায় মেলা,খেলা,সার্কাসে মানুষ মজেছে।



সার্কাসের ম্যানেজারের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি এ সরকারের বিধিনিষেধ অনুযায়ী কোন জন্তু-জানোয়ারের খেলা দেখানো হচ্ছে না।বেশ কিছু আফ্রিকান মানুষ তাদের জিমন্যাস্টিক ও কেরামতির মাধ্যমে এই সার্কাস চলছে।

এখানে প্রতিদিন ৩২ রকম খেলা দেখানো হয়। সেই সঙ্গে এই সার্কাসে বিশেষ আকর্ষণ একটি গ্লোব এর মধ্যে লাইট অফ করে মহিলারা বাইক রেসিং করে ।যা মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। শুধু আফ্রিকান খেলা বা মহিলাদের মধ্যে বাইকের রেস নয় সার্কাসে চিরাচরিত খেলা অনুযায়ী বারের খেলাও আছে, যেটা প্রায় ৩০ ফুট উপর থেকে মহিলা ও পুরুষরা খেলা দেখায়। সেই সঙ্গে আফ্রিকান ডায়মন্ড সার্কাসে জোকারদের খেলায় ছোট ছোট বাচ্চারা খুব অভিভূত হয়।

এই সার্কাস চলবে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত।

Related News

Also Read