Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

ভ্যান চালকের পেটে চাকু মারার অভিযোগে গ্রেফতার এক 

প্রদীপ কুমার সিংহ

এক ভ্যান চালকের টাকা পয়সা ছিনতাই করতে গিয়েছিল কিন্তু ছিনতাইবাজ ছিনতাই করতে না পেরে পেটে চাকু মারার অভিযোগ কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তগত মল্লিকপুরের গণিমায় এলাকায় শুক্রবার রাতে। আহত ইঞ্জিন ভ্যান চালকের নাম জাহিদূর রহমান মোল্লা।

বাড়ি বারুইপুর থানার অন্তর্গত ফরিদপুর মোল্লাপাড়া এলাকায়। আহত ভ্যানচালকের অভিযোগ, শুক্রবার রাতে মোল্লাপাড়া একটি স্কুল মাঠ এর পাশ থেকে ভ্যানে করে মল্লিকপুর স্টেশন দিকে আসছিল অভিযুক্ত ব্যক্তি কে নিয়ে। অভিযুক্ত ইঞ্জিন ভ্যান করিমার কাছে আসতেই ভ্যানটি দাঁড় করিয়ে চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে করতে যায়। তাতে বাধা দেওয়ায় উভয়ের ধস্তাধস্তি হয়। সেই সময় অভিযুক্ত ইঞ্জিন ভ্যান চালকের পেটে চাকু চালিয়ে দেয়। তার পেটে ও কোমরের আঘাত লাগে।

আহত ভ্যান চালক কে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ রাতেই অভিযুক্ত কে গ্রেপ্তার করেছে।ধৃতের নাম মহম্মদ সাব্বির। ধৃত ব্যক্তিকে বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

Related News

Also Read