Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

বালিঘাইতে অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী

পূর্ব মেদিনীপুর জেলার এগরা দক্ষিণ চক্রের বিবেকানন্দ পঞ্চায়েতের ২০ টি প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় ৩২৫ জন ছাত্র ছাত্রীদের নিয়ে বালিঘাই ফকির দাস হাইস্কুল খেলার মাঠে অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক তপন কুমার মন্ডলের পৌরহিত্য করেন।

 

উপস্থিত ছিলেন বিবেকানন্দ পঞ্চায়েতের প্রধান মনীষা গুচ্ছাইৎ, উপ-প্রধান চন্দন শীট, শিক্ষা বন্ধু উৎপল মাইতি, যমুনা দাস ,সি এল ও শুভেন্দু প্রামানিক ও সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহায়িকা গন। পরবর্তী পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীতমা বিশ্বাস, বালিঘাই হাইস্কুলের প্রধান শিক্ষক পীতম প্রসাদ সিনহা। ক্রীড়া পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক তরুণ মন্ডল,জহরলাল বারিক, চুনিলাল হাসদা,সহযোগিতা করেন মৌসুমী ভূঞ্যা, বিরজা কান্ত প্রধান, শিক্ষক মানিকলাল মাইতি, চিরঞ্জিত মহাপাত্র, সজল সাউ, কেদার চন্দ্র দাস সুজাতা সাউ সোমনাথ প্রামানিক শর্মিষ্ঠা দাস,স্বপ্না পাত্র ক্রীড়া আহ্বায়ক বাগাম্বর গিরি। ছাত্র ছাত্রী দের পুরস্কৃত করেন বিবেকানন্দ গ্ৰাম পঞ্চায়েত।বুধবারের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী আগামী ২৬ শে ডিসেম্বর একই মাঠে এগরা দক্ষিণ চক্রের চক্র ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সঞ্চালনা করেন শিক্ষক পিন্টু কুমার পয়ড়্যা।

Related News

Also Read