Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে হলদিয়াতে সেন্ট্রাল বাস স্ট্যান্ড

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভা এবং হলদিয়া রিফাইনারীর যৌথ উদ্যোগে সোমবার হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শিলান্যাস হলো।জানা গেছে হলদিয়া রিফাইনারী এবং হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মানের সেন্ট্রাল বাসস্ট্যান্ডটি নির্মান হয়েচ্ছে।

হলদিয়ার পৌরপিতা সুধাংশু শেখর মন্ডল বলেন প্রায় শতাধিক বাস থাকবে এখানে,তৎসহ ড্রাইভার,এবং যাত্রীদের থাকার সুবাবস্থা থাকছে এই বাসস্ট্যান্ডে।৬ থেকে ৭ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে এই স্ট্যান্ড। পোউর প্রধান জানিয়েছেন এখানে তৈরি হবে একটি রেস্টুরেন্ট,যেখানে যাত্রীরা খাওয়া দাওয়া ও করতে পারবেন এবং সবচেয়ে বেশি উপকৃত হবেন ছোটখাটো দোকানদাররা, কেননা এই পরিসরে তাদের জীবিকা নির্বাহ করতে সুবিধে হবে।

Related News

Also Read