Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরে।

রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ঘিরে চাঞ্চল ও সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মতিরামপুর এলাকায়। বুধবার সাত সকালে এলাকার মানুষ দেখতে পায় পটাশপুর থানার মতিরামপুর পেট্রোল পাম্পের কাছে এক ব্যক্তিকে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের পাশে একটি মোটরসাইকেল পড়েছিল।

মোটরসাইকেলটিও উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । পুলিশ মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করেছে। মৃত ব্যক্তির চোরপালিয়ার বাসিন্দা আনন্দ প্রামানিক (৩৭)।স্থানীয়দের অনুমান বাইক দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রকৃত রহস্য তদন্ত করছে পটাশপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতাল।

Related News

Also Read