Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে প্রাণ গেল তরতাজা যুবকের।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে চাঁদার বলি হলো এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের চাঁদবেড়িয়া যাওয়ার রাস্তার কাছে বুধবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনায় চারজনের প্রাণ যাওয়ার পর আবারো ওই জায়গার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে প্রাণ গেল তরতাজা যুবকের। শুক্রবার ভোররাতে মেছেদা বাইপাস এর কাছে একটি ক্লাবের হয়ে শ্যামা পূজার চাঁদা তুলছিল অর্পণ হাইত (২১)।একটি ডাম্পারের থেকে চাঁদা আদায়ের জন্য হাত তুলে সামনে দাঁড়িয়ে ছিল সে। প্রথমে ধাক্কা দেয় ডাম্পারটি।অর্পণ পড়ে গেলে তার উপর দিয়ে ডাম্পার চলে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার পর যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ বাহিনী গিয়ে পৌঁছায়। অর্পনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। ঘাতক ডাম্পারের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁথি থানার পুলিশ। সূত্রের খবর অর্পনের বাবা একটি ঔষধ দোকানের কর্মী। কাঁথির ৯ নম্বর ওয়ার্ডের আঠিলাগড়ির চৌধুরী লজ এর কাছে ভাড়া ঘরে মা বাবার সঙ্গে বসবাস করত। সে কলকাতার একটি বেসরকারি সংস্থায় চাকরি করতো বলে জানা গেছে। মা-বাবার একমাত্র পুত্রসন্তান। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারেও সংশ্লিষ্ট ক্লাবে।পুলিশ ঘটনার তদন্তের জন্য ক্লাবের কয়েকটি সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Related News

Also Read