Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

পুলিশ ডে পালিত হল বারুইপুরে

প্রদীপ কুমার সিংহ

 ১ ল সেপ্টেম্বর পুলিশ ডে পালিত হল বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলা পুলিশ ডে পালিত হল উপস্থিত ছিলেন পুলিশ জেলার পুলিশ সুপার আই পি এস পলাশ চন্দ্র ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, গৌতম ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক। প্রথম পুলিশ জেলার পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার।তারপর তাকে গার্ড অফ ওনার দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। বারুইপুর জেলা পুলিশের বিভিন্ন বিভাগের আধিকারিক ও সিভিক পুলিশদের ভালো কাজ করার জন্য ১৩ জনকে সংশয় পত্র প্রদান করেন পুলিশ সুপার। পুলিশ সুপারের হাত থেকে এই শংসাপত্র যারা পেলেন তারা খুবই আনন্দিত।

পুলিশ সুপার বক্তব্য বলেন সকল পুলিশ কর্মচারীদের শুভেচ্ছা জানাই পুলিশ ডে উপলক্ষে। পুলিশের লক্ষ্য সাধারণ মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া। তার পরেও যদি কোথাও কোন ক্রাইম হয় দ্রুততার সঙ্গে ক্রাইম করা আসামিকে গ্রেফতার করা, সেই সঙ্গে ভিকটিম যাতে দ্রুত বিচারের ব্যবস্থা করা। পুলিশে কর্মচারীরা সারাদিন সততা সঙ্গে ডিউটি করে।

পুলিশ ডে উপলক্ষে আটটি নতুন বুলেট বাইক উদ্বোধন করেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকগণ। এই সম্বন্ধে তিনি বলেন ট্রাফিক পুলিশ আরো ভালো কাজ করার জন্য এই বাইক গুলো দেওয়া হবে এবং সেইসঙ্গে কোথাও কোন ক্রাইম হলে সেখানে পুলিশ আধিকারিক দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে।

আর সামনে বাঙালির বড় উৎসব দুর্গাপূজা আসছে সেই উপলক্ষে পুলিশ আধিকারিকরা এই বাইক নিয়ে তাড়াতাড়ি পেট্রোলিন করতে পারে। চারিদিকে নজর রাখতে পারে সেই ব্যবস্থা করা হবে। সাধারণ মানুষকে ভালো পরিষেবা দেওয়ায় মূল লক্ষ্য পুলিশের।

Related News

Also Read