Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

রামনগরের যশতেঘরী নেতাজী সংঘের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে

রামনগর ১ ব্লকের অন্তর্গত বসন্তপুর অঞ্চলের যশতেঘরী নেতাজী সংঘের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হলো মহাসমারহে।ব্যাট করে প্রতিযোগিতার উদ্বোধন করলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। নেতাজী সুভাস চন্দ্র বোসের নামাঙ্কিত এই ক্রিকেট টুর্নামেন্ট হল যশতেঘরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্লেয়ার রা এসেছেন এই প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৪ সে জানুয়ারি পর্যন্ত। ব্যাট হাতে চার মেরে ক্রিকেট টুর্নামেন্ট এর সূচনা করেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। দীর্ঘ ৩০ বছর ধরে এই টুর্নামেন্ট হয়ে আসছে। আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে।এই টুর্নামেন্ট এর সূচনায় উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম, বসন্তপুর পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার জানা,বিদ্যুৎ কর,ভারতী সেনাপতি,সদস্য নয়ন জানা,মৃত্যুঞ্জয় পাত্র,গীতাঞ্জলি পাত্র প্রমুখ। এই প্রতিযোগিতা দেখার জন্য বহু ক্রীড়া প্রেমী মানুষ জড় হয়।

Related News

Also Read