Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

বেতন থেকে পিএফ এর টাকা কেটে নেওয়ার অভিযোগে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা।

বেতন থেকে পিএফ এর টাকা কেটে নেওয়া হয়েছে এই অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়া বন্দরের শ্রমিকরা বিক্ষোভে সামিল হলেন।কাজ বন্ধ রেখে লাগাতার বিক্ষোভ করছেন তারা।শ্রমিক বিক্ষোভের জেরে অচল অবস্থা তৈরি হয়েছে হলদিয়া বন্দরে । হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেলিং এর একটি সংস্থার বিরুদ্ধে শ্রমিকরা বিক্ষোভ দেখায় ।শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন থেকে পিএফ এর টাকা কেটে নেওয়া হয়েছে ।এই অভিযোগের শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে শুরু করেছে হলদিয়া বন্দরের মধ্যে বিক্ষোভ । এই সংস্থার বেশিরভাগ শ্রমিকরাই জাহাজের পণ্য উঠান আমার কাজ করে। বন্দরের অচলাবস্থা থাকায় বন্ধুরমুখী জাহাজকে ফিরিয়ে দিতে হয়। জানা যায় রাত অবধি কোন সমাধান সূত্র মেলেনি । ব্যাপক ক্ষুব্ধ বন্দর কর্তৃপক্ষ ।

বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষ রাজ্য প্রশাসনকেও জানিয়েছে । কার্গো হ্যান্ডেলিং সংস্থার ডাম্পারের ড্রাইভার হেল্পার দুপুর থেকে কাজ বন্ধ রেখেছে ।সংস্থার মাধ্যমে জানতে পারা যায় , নতুন সার্কুলার অনুযায়ী শ্রমিকদের বেসিকের টাকা বাড়িয়ে দিয়ে , সেখান থেকে পিএফ এর টাকা কাটা হচ্ছে । যাতে ভবিষ্যতে শ্রমিকরা বেশি টাকা পেনশন পায়। ।কিন্তু এই বিষয়ে শ্রমিকরা সম্পূর্ণ নারাজ । শ্রমিক ইউনিয়ন আইএনটিইউসি বন্দরের এই বনধ সমর্থন করেন না বলে জানিয়েছেন ।

Related News

Also Read