Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে ময়নার রামচন্দ্রপুরে পদযাত্রা।

আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে আজ ময়নার রামচন্দ্রপুর ও আসনান বাজারে নারায়নবাবু পদযাত্রা ও প্রচারসভায় দলের কর্মী-সমর্থকদের নিয়ে সামিল হন। ওই কর্মসূচিতে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য চিন্ময় ঘোড়ই,বাসুদেব দাস। অন্যদিকে সন্ধ্যায় নারিকেলদায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক, দলের জেলা কমিটির সদস্য অনুপ মাইতি। জেলার বিভিন্ন দাবির পাশাপাশি পান ও ফুলকে অর্থকরী কৃষিপন্য হিসাবে স্বীকৃতি,মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপায়ন, ময়না এলাকার খাল সংস্কার সহ জলনিকাশী সমস্যার সমাধান প্রভৃতি দাবি নিয়ে প্রার্থী সোচ্চার হন।
        

   নারায়নবাবু বলেন, লোকসভা এলাকার সার্বিক উন্নয়ন সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দল আন্দোলন করছে। সেই আন্দোলনকে শক্তিশালী করতেই জনসাধারণকে আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাটারী টর্চ চিহ্নে ভোট দেওয়ার আবেদন করেছি।

Related News

Also Read