Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নন্দীগ্রামে সমবায় সমিতিতে জয়ী বিজেপি

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার মঙ্গলচক নারায়ণচক চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর নির্বাচনের বিজেপি ও তৃনমুল কংগ্রেস লড়াই কাঁটায় কাঁটায়, লড়াইয়ের ময়দানে সিপিআইএম ও আছে। গেরুয়া ঝড়ে বিধ্বস্ত ঘাস ফুল শিবির।

নন্দীগ্রাম বিধানসভার বয়াল -১ গ্রাম পঞ্চায়েতের মঙ্গলচক নারায়ণচক চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ৪২ আসনের, তৃনমুল কংগ্রেস ৪২, বিজেপি ৪২, সিপিআইএম ১২ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার আসরে। এই প্রথম এই সমবায় সমিতিতে নির্বাচন সংঘটিত হচ্ছে।প্রথমের দিকে বাম – কংগ্রেস সমর্থিত প্রার্থী বোর্ডে ছিলেন ,২০০৬ পরবর্তী সময় তৃনমুল কংগ্রেস একক ভাবে বোর্ডে ছিলেন। তবে এই বারে ওলট পূরানের সম্ভাবনা,কারন এই অঞ্চলে বিজেপি ক্ষমতায়,যে কয়েকটি বুথে নির্বাচন হচ্ছে ,দুটো বাদে সবগুলোতেই বিজেপি জয়ী।

তাই বিজেপি নেতৃত্বের দাবি নন্দীগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে এই সমবায় সমিতি তাদের দখলে যাবে। তৃনমুল কংগ্রেসের নেতৃত্বের দাবি রাজ্যে যে ভাবে বিজেপির ভরাডুবি তাতে এই সমবায়ে জয়ী হবে তৃনমুল কংগ্রেস। তবে এই নির্বাচনে আগে সমবায়ীরা সমঝোতার পথে হেঁটে ছিলেন সমবায়ের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে।তবে তা সফল হয়নি ,ফলে আজ রবিবার নির্বাচন।মোট ভোটার ১০০৫ জন মোট -৪২ জন ডেলিগেড নির্বাচন করল। বিজেপি -৪২, তৃনমুল -৪২,সিপিআইএম-১২ জন প্রতিদ্বন্দ্বীতা করে। এই লড়াইয়ে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী ৩৫ ও তৃনমুল সমর্থিত ৭টি আসনে জয় লাভ করে। বিজয়ের পর গেরুয়া শিবিরে মিছিল হয় প্রার্থী ও সমর্থকদের নিয়ে।

Related News

Also Read